× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন।

বিষয়টি সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

জানা যায়,গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এসময় উচ্ছ্বাস করতে দেখা যায় আসামিদের।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এর পাশাপাশি হাজতখানায় আসামিদের আইনের বাইরে গিয়ে অতিরিক্ত খাবার সরবরাহ ও কেক কাটার ঘটনায় দ্রুত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা