× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০০ পিএম

তারিকুজ্জামান সানি। ফাইল ছবি

তারিকুজ্জামান সানি। ফাইল ছবি

দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছানো হয়েছে।

রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান আগামী ৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন।

এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত  নতুন এ তারিখ নির্ধারণ করেছেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মাঝহারুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪৩ বার সময় নেওয়া হলো। দীর্ঘ সময়েও তদন্ত শেষ না হওয়ায় মামলার অগ্রগতি নিয়ে সানির পরিবারের মধ্যে ক্ষোভ রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১৪ জুলাই ঢাকার একটি দল ১৬ জন মৈনট ঘাটে ঘুরতে যায়। তারা আটটি মোটরসাইকেলে সেখানে যান। রাতে পদ্মা নদীর তীরে সানি নিখোঁজ হন। পরদিন ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

সানিকে নদীতে ফেলে হত্যার অভিযোগ তুলে ওই রাতেই তার বড় ভাই হাসানুজ্জামান দোহার থানায় মামলা করেন। এতে সানির ১৫ সফরসঙ্গীকে আসামি করা হয়।

মামলায় আসামি করা হয়েছে শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতুকে। মামলার নথি অনুযায়ী, তারা বর্তমানে জামিনে রয়েছেন।

মামলাটি শুরু থেকেই কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তদন্ত করছেন। তবে চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি। ফলে আগামী ৬ অক্টোবর প্রতিবেদন দাখিল হয় কি না, এখন সেদিকেই নজর মামলার বাদীপক্ষ ও সংশ্লিষ্টদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা