× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির মামলায় মুজিবুল-প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১০ পিএম

সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুর্নীতির পৃথক মামলায় সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক এবং ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) রাখার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতের আদেশে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লায় বিভিন্ন দাগ নম্বরে থাকা ১৮টি জমি ও দুটি টয়োটা গাড়ি এবং সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের পাবনায় থাকা ১৩ দশমিক ৯৯ একর জমি ও দুটি গাড়ি ক্রোক করা হয়েছে। একই সঙ্গে মুজিবুল হকের ছয়টি ও প্রিন্সের ১৪টি- মোট ২০টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা পৃথক দুই মামলায় এসব সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে মুজিবুল হকের বিরুদ্ধে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়।


তদন্তে দুদক জানিয়েছে, মুজিবুল হকের নামে থাকা ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা চলছে। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হলে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, প্রিন্সের বিরুদ্ধে ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাঁর ৩৬টি ব্যাংক হিসাবে ২১২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ১০০ টাকা জমা এবং ২১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৮৯৭ টাকা উত্তোলন করা হয়েছে। অর্থাৎ এসব হিসাবে মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, ক্রোক করা প্রিন্সের ১৩ দশমিক ৯৯ একর জমির মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকা। তাঁর ১৪টি ব্যাংক হিসাবে রয়েছে ৭৪ লাখ ১০ হাজার ৪৯৫ টাকা। তবে ক্রোক করা গাড়িগুলোর মূল্য আবেদনে উল্লেখ করা হয়নি।

শুনানি শেষে আদালত দুই সাবেক জনপ্রতিনিধির সম্পত্তি ক্রোক এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখার আদেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা