× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২২:৪৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় যেতে না পারা ক্ষতিগ্রস্ত কর্মীদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়াগামী ৩৩ হাজার কর্মীর মধ্যে ১৭ হাজার ৭৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্য থেকে ১০ হাজার কর্মীকে কোনো ধরনের অতিরিক্ত খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। হাইকোর্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী মো. তানভীর প্রতিদিনের বাংলাদেশকে জানান, মালোয়েশিয়া লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে। তারপর আমি জনস্বার্থে মামলা ফাইল করি। আদালত সে সময় একটি রুল জারি করে এবং নির্দেশনা দেয় যে, তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়।

তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করার পর দেখা যায়, সতেরো হাজার ৭৭৭ জন মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা এবং সবকিছু তৈরি ছিলো। তারা যেতে পারে নাই এবং বিমানবন্দর থেকে ব্যাক ফেরত আসে। এরপর আদালত পর্যায়ক্রমে নির্দেশনা দেয়, টাকা ফেরত দেওয়ার জন্য বলে।


বর্তমান সরকার ক্ষমতায় এসে মালয়েশিয়া সফর করলে একটি এমইউ স্বাক্ষর হয়। এ নিয়ে আদালতে আজ সরকারের পক্ষ থেকে এডিটিং কমপ্লায়েন্স স্বাক্ষর করা হয়। এক সঙ্গে যে আইনজীবী এটি সাবমিট করেছেন তিনি আদালতকে অবগত করেন যে, সরকার একটি নতুন স্কিম নিয়েছে যে, ১০ হাজার কর্মী নিবেন জিরো কষ্ট স্কিমে। অর্থাৎ কোনো খরচ ছাড়াই নিবেন। ফেরত আসা কর্মীরা যারা আর্থিক এবং মানসিকভাবে ভুক্তভোগী, এদের মধ্য থেকেই যেন প্রথম ১০ হাজার জন প্রাধিকার দেওয়া হয়।

এই জন্য আদালত আজকে একটা নির্দেশনা দিয়েছেন। একই সাথে আগামী ৪র মাসের মধ্যে কি ধরনের পদক্ষেপ সরকার নিচ্ছে তা আদালত মনিটরিং করবেন এবং এ জন্য সরকারকে একটি কমপ্লায়েন্স জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ সোমবার এ মামলার শুনানি হয় এবং নির্দেশনা দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা