× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক রেলমন্ত্রী সুজনকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৬:০৫ পিএম

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মো. পারভেজ মিয়া নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত রবিবার এই আদেশ দেয়।

আদালত সূত্র জানায়, গত ১৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন সাবেক এই মন্ত্রীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

শুনানির একপর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, “আমি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের রাজনীতি করেছি এবং সেখান থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমার দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার সেখানেই। আমি রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছি। একটি মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কিসের ভিত্তিতে এটি করা হচ্ছে, তা আদালতের বিবেচনা করা উচিত।”

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘কেউ দোষী হলে অবশ্যই তার বিচার হবে। বর্তমান সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বললেও বাস্তবে তার প্রয়োগ দেখছি না। এজাহারে নাম নেই, ফরোয়ার্ডিংয়েও সুনির্দিষ্ট কিছু নেই, অথচ দুই বছর আগের ঘটনায় আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হলো। এই আদেশ দেওয়ার আগে আপনি (বিচারক) দয়া করে কেস ডকেটটি একটু দেখবেন।’

সাবেক এই মন্ত্রী আরও বলেন, “কেউ দোষী হয়ে থাকলে অবশ্যই তার বিচার হবে। বর্তমান সরকার বড় বড় পদে থেকে মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলছেন। কিন্তু তার বাস্তব প্রয়োগ তো নেই। এ জন্য এগুলোতে বলব, মামলায় দুই বছর হলো, এজাহারে নাম নেই, ফরোয়ার্ডিংও নেই। অথচ এই মামলায় আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হলো। এই শ্যোন এরেস্টটি আদৌও হবে কি না, আপনি (বিচারক) কেস ডকেটটা একটু দেখবেন। 


“যদি সত্যি হয়, তাহলে অবশ্যই আপনি (বিচারক) আদেশ দেবেন। তবে এই পর্যায়ে এসে আপনি আদেশ দিতে পারবেন কি না আমার জানা নেই।”

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিতে আহত হন মো. পারভেজ মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত ২৯ অক্টোবর ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ। এরপর থেকে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা