× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৩:৪৭ পিএম

মির্জা আব্বাস। ফাইল ছবি

মির্জা আব্বাস। ফাইল ছবি

১৮টি সরকারি বাড়ি বিনা দরপত্রে বিক্রির অভিযোগে করা ১৫টি দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

২০০৭ সালে দায়ের করা এসব মামলায় ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান বৃহস্পতিবার এ রায় দেন।

মির্জা আব্বাসের আইনজীবী মো. শাহীনুর ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজধানীর অভিজাত এলাকায় সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলায় ওই বছরের ২০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা। অভিযোগপত্রে আরও ১৪ আসামির নাম যুক্ত হয়। তাদের বিরুদ্ধে সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যায়।

মামলা সূত্রে আরও জানা যায়, এই ১৮টি বাড়ি বরাদ্দ নিয়ে ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচজনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সাতটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদক সাতটি আবেদন করে।

ওই পাঁচজন হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ইমদাদুল ইসলাম, একম ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আফছার উদ্দিন আহম্মেদের স্ত্রী হাসনা আহমেদ ও এস এম আনোয়ার হোসেন। 

এছাড়া মামলার বৈধতা নিয়ে করা হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বায়রার আলী হায়দার চৌধুরী। এসব আবেদনের ওপর শুনানি হয়। আলী হায়দারের লিভ টু আপিল খারিজ হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ মামলার অভিযোগ থেকে আসামিদের খারিজ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা