× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ক্লাবের সভাপতিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৮:১৩ পিএম

ঢাকা ক্লাব। ফাইল ছবি

ঢাকা ক্লাব। ফাইল ছবি

প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেনসহ শীর্ষ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্লাবটির সাবেক কর্মচারী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মঙ্গলবার ক্লাবটির সাবেক কর্মচারী আশিক মোল্লা এ মামলার আবেদন করেন।

মামলার অপর আসামিরা হলেন ডিরেক্টর ফাইন্যান্স তুহিন রেজা, সিইও এবং সচিব লে. কর্নেল ছাব্বির আহম্মেদ (অব.) এবং চিফ ফাইন্যান্স অফিসার ইকবাল হোসেন। 

বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন”।


মামলার অভিযোগে বলা হয়, আশিক মোল্লা ২০১৭ সালের ২৩ নভেম্বর ঢাকা ক্লাবে ‘অ্যাটেন্ডেন্ট’ পদে যোগদান করেন এবং ২০১৮ সালের ১৯ আগস্ট স্থায়ী নিয়োগ পান। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৬ জানুয়ারি তাকে চাকুরি বিধিমালা লঙ্ঘন করে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ৬ মাস বরখাস্ত রাখার পর ২৭ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তিনি (আশিক মোল্লা) সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নোটিশ পে ও বকেয়া বেতন বাবদ ৪ লাখ ৯০ হাজার টাকা পাওনা হন। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪(ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান।

তবে আসামিরা নোটিশ পেয়েও মধ্যস্থতায় উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র প্রদান করেন।  

ছাড়পত্র পাওয়ার পর গত ১৫ আগস্ট বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক প্রদান করেন। তবে অবশিষ্ট ৩ লাখ ৭৩ হাজার ১৯ টাকা প্রদান করতে অস্বীকৃতি জানান। সেই টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা তাকে মেরে ফেলার হুমকি প্রদান করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা