হাইকোর্ট। ফাইল ছবি
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এ তথ্য বুধবার জানান তিনি ।
এর আগে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন।
ইউনুছ আলী আকন্দ ১৩ আগস্ট রিটটি করেন । শুনানিতেও তিনি নিজেই অংশ নেন।