× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৪:৪৫ পিএম

আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট দিন ধার্য করেন আপিল বিভাগ। ফাইল ছবি

আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট দিন ধার্য করেন আপিল বিভাগ। ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের করা আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার এ দিন নির্ধারণ করেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেন আপিল বিভাগ।

তারও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিতের আবেদন করেন।

প্রসঙ্গত, আবুল কালাম আযাদ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন)। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে আবুল কালাম আযাদ পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনে।

রায় ঘোষণার দীর্ঘদিন পর চলতি বছরের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে তার সাজা স্থগিত করেছিলেন রাষ্ট্রপতি। এর ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করেন।

এরপর ট্রাইব্যুনাল তার আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা