× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৩:৫৯ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ-সংক্রান্ত বিশেষ শুনানি শেষে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার হওয়া ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও দুই আসামিসহ মোট ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।

সকালে কারাগারে থাকা ১১ আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানি শেষে বাকি দুই আসামিসহ ১১ জনকে আগামী ৩ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৭ জুলাই ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন।

মামলাটির পরবর্তী শুনানির জন্য প্রথমে ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ ট্রাইব্যুনালে বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরবর্তী তারিখ হিসেবে ৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, শাপলা চত্বরের ঘটনায় এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মামলাটিতে শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার পর ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে। আগামী ৩ সেপ্টেম্বরের শুনানিতে আসামিদের হাজিরা ও মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা