× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: রিমান্ড শেষে কারাগারে সেই জগলুল পাশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২২:২৯ পিএম

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পেপার স্পে করার মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৫ আগস্ট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেয়।

রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জগলুল পাশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

আসামির পক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জামিন চেয়ে আবেদন করে রবিবার শুনানির আবেদন জানান। তবে আসামিকে কারাগারে পাঠিয়ে রবিবার জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাত ২৫০-৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সারাদিন অবস্থান করে। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মারধর করে।

আসামিরা রাস্তায় অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে। খালেদা জিয়া যাতে সমাবেশে যোগ না দিতে পারেন সে জন্য সেখানে ত্রাসের করা হয় বলেও উল্লেখ করা হয়েছে মামলার বিবরণে।

কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয়। বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক রাস্তায় রেখে ব্যারিকেড এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

এই মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার’ অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা