ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা মামলার কার্যক্রম শুরু হবে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা মামলার কার্যক্রম শুরু হবে।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেন।
পরে ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এতে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না আক্তার।
অপরাধের গুরুত্ব বিবেচনায় দুজনকেই মৃত্যুদণ্ড দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল। পরে তারা কনডেম সেল থেকে রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।