× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলন দমনে ৭.৬২ এমএম বুলেট ব্যবহার হয়েছে: প্রসিকিউটর

‎প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: বাসস

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশ সাত দশমিক ৬২ এমএম বুলেট ব্যবহার করেছে বলে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের যুক্তি উপস্থাপনের সময় বিষয়টি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম ইচ তামিম।

শুনানিতে তামিম পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের বরাতে বলেন, আন্দোলন দমনে সারা দেশে মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। যেখানে এলএমজি, এসএমজি, চায়নিজ রাইফেল, শটগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র দিয়ে এসব গুলি চালানো হয়। শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ছোড়া হয়।

এ ছাড়া ৪০ জেলায় মারণাস্ত্র ব্যবহার করে পুলিশ। সারা দেশে ৫০টির বেশি জেলায় পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালায়।

গাজী এম এইচ তামিম শুনানিতে বলেন, আন্দোলন দমনে বিধ্বংসী সাত দশমিক ৬২ অ্যামুনেশন (গুলি) ব্যবহার করা হয়েছে। এটি একটি হাইলি লেথাল অ্যামুনিশন। যা সাধারণত আর্মিরা ব্যবহার করে। পুলিশ এটি আন্দোলনকারীদের ওপর ব্যবহার করেছে।

এ দিন যুক্তিতর্ক শেষে বুধবার পরবর্তী দিন ধার্য করা হয়।

এই মামলায় অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এ মামলার সব আসামিই পলাতক। গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা