× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ট্রেচারে করে আদালতে আসামির আত্মসমর্পণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:২৪ পিএম

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিন পলাশ স্ট্রেচারে শুয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিন পলাশ স্ট্রেচারে শুয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রুহুল আমিন পলাশ স্ট্রেচারে শুয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। 

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আদালত আসামির শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। 

রুহুল আমিন পলাশ ব্যাংকের সাবেক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং মাগুরা জেলার বাসিন্দা। এদিন সকালে মাগুরা থেকে অ্যাম্বুলেন্সে করে তিনি আদালত চত্বরে আসেন এবং পরে স্ট্রেচারে করে তাকে এজলাসে তোলা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখা থেকে ৪ কোটি ৩ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সহিদুর রহমান। তদন্ত শেষে গত বছরের ৬ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন—ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), তার মেয়ে রিমি চিশতী, সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার ফখরুজ্জামান, সাবেক ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কামরুজ্জামান এবং শাখার সাবেক প্রধান মাসুদুর রহমান খান। এদের মধ্যে বাবুল চিশতী বর্তমানে কারাগারে এবং রিমি চিশতী জামিনে রয়েছেন। বাকিরা পলাতক থাকায় গত ১৫ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. রমজান আলী (রিপন) দাবি করেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জুনিয়র অফিসাররা বাধ্য হয়েই নির্দেশ পালন করে। এ আসামি কোনোরূপ অপরাধের সঙ্গে জড়িত না। এ আসামি কোনো প্রকার টাকা আত্মসাৎ করেন নাই বা জাল-জালিয়াতির মাধ্যমে নেন নাই বা ভোগ করেন নাই।

তিনি আরও বলেন, আসামি শারীরিকভাবে অসুস্থ। নার্ভ বা স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণভাবে প্যারালাইজড। কোমর থেকে নিচ পর্যন্ত অবশ হয়ে গেছে। দৈনন্দিন কাজকর্ম করতে পারেন না। অধিকন্তু সম্পূর্ণ শয্যাশায়ী। অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারে করে আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেছেন। মানবিক ও অসুস্থতার কারণে তিনি জামিন পাওয়ার হকদার।

আইনজীবী বলেন, বিচারক সব পক্ষের বক্তব্য শুনে বলেছেন আসামি যেহেতু গুরুতর অসুস্থ, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। ট্রিটমেন্ট চলছে। পরবর্তীতে আবার আত্মসমর্পণ করবেন। পরে দুপুরের পর অ্যাম্বুলেন্সে করে আবার আদালত ছাড়েন রুহুল আমিন পলাশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা