× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলা: সিআইডিকে তদন্তের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:৩৩ পিএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। ছবি: ফেসবুক থেকে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ। ছবি: ফেসবুক থেকে

বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ তথ্যটি নিশ্চিত করেন।

গত বছরের ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ।

এ ঘটনায় পরদিন বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন দুই তরুণীসহ ৯ জনকে অভিযুক্ত করে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রের আসামিরা হলেন মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মো. মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। সোবহান নিয়াজ ছাড়া অব্যাহতির সুপারিশ করা অন্যরা হলেন মারুফ মিয়াজি হৃদয়, রিফাত, আলী, ফাহিম, সাকিব, নাসিম ও নিবির।

এই ৮ আসামির অব্যাহতির সুপারিশে নাখোশ হুমায়ন কবীর। তদন্ত সঠিক হয়নি মর্মে নারাজি দেন তিনি।

মঙ্গলবার নারাজির বিষয়ে শুনানি হয়। বাদীপক্ষে মোহাম্মদ আবজাল হোসেন মৃধা মামলাটি অধিকতর তদন্তের প্রার্থনা করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ শুনানি নিয়ে আদালত সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এদিকে অভিযোগপত্রে বলা হয়েছে, হাসাহাসিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি মিটিয়ে দেন। অপরাধ না করেও দুই তরুণীকে বোন ডেকে ক্ষমা চান পারভেজ। তবুও তার প্রাণ কেড়ে নেয় ঘাতকরা।

২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা