প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৯:৩৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৯:৪৮ পিএম
প্রতীকী ছবি
মোবাইল ফোন ব্যবহার করতে না পারায়, ট্রাইব্যুনালের কাছে বৈষম্যের অবসান চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চলাকালীন সোমবার সবার জন্য মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতে অনুরোধ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. তবারক হোসেন ভুঁইয়া।
তিনি আদালতকে বলেন, “প্রসিকিউশনের সদস্যরা বিচার কক্ষে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পেলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তা পান না। এমনকি আদালতের কর্মকর্তা কর্মচারীরাও মোবাইল ফোন ব্যবহার করছেন”।
আইনজীবী তবারক হোসেন জানান, তার সহকর্মী রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবীর স্ত্রী অসুস্থ হোন কিছুদিন আগে। ওই আইনজীবীব ট্রাইব্যুনালের এজলাস কক্ষে মোবাইল আনতে না পারায়, তিনি যথা সময়ে স্ত্রীর অসুস্থতার পরিস্থিতি জানতে পারেননি। এতে পুরো পরিবার বড় বিপদের মুখোমুখি হয়।
আইনজীবী তবারক হোসেন আরও বলেন, “প্রসিকিউশনের সদস্যদের সাথে রাষ্ট্রেপক্ষের আইনজীবীদের এই বৈষম্যের অবসান চান আইনজীবীরা”।
এ সময় আদালত বলেন, “নিরাপত্তার শঙ্কা থাকায় আদালত কক্ষে সবাইকে ফোন আনতে অনুমতি দেওয়া হয়না। তবে এখন থেকে প্রসিকিউশন আইনজীবীরাও আদালত কক্ষে ফোন আনতে পারবেন না বলে নির্দেশ দেন”।
আদালত আরও বলেন, “বিষয়টি ভবিষ্যতে আদালতের নজরে থাকবে”।
ট্রাইব্যুনালের বাইরে আইনজীবী তবারক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আমরা চাই বিষয়টি সমাধান হোক, এবং এটি আদালতের দৃষ্টিগোচর করার চেষ্টা করা হয়েছে”।