× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২২:৫৮ পিএম

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুইটি মামলায় জামিন পেয়েছেন। তবে আরও মামলা থাকায় আপাতত তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের রবিবার দুপুরে একটি দ্বৈত বেঞ্চ তার জামিন প্রশ্নে দেয়া রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়।

হত্যা চেষ্টা ও ভাঙচুর এবং হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগের দুই মামলায় গত বছরের সেপ্টেম্বরে রুল দেয় হাইকোর্ট। পরে রবিবার ওই রায় দেয়া হয়।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, চিন্ময়ের বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত হয়েছে।

এছাড়া বাকি চার মামলার মধ্যে দুইটিতে জামিন প্রশ্নে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট, অর্থাৎ এই দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস।

তবে আরও দুইটি মামলায় জামিনের বিষয়ে দেয়া রুলে শুনানি আগামী ১৬ই অগাস্ট।

জাতীয় পতাকা অবমাননা সংক্রান্ত রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় ২০২৪ সালের ২৬শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে ঘিরে চট্টগ্রামের আদালতে হওয়া সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা