× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেক ডিজঅনার মামলায় সাহেদের এক বছরের কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৫:৪০ পিএম

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম রবিবার এ রায় দেন। একই সঙ্গে তাকে চেকের সমপরিমাণ অর্থ জরিমানাও করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ের ভিত্তিতে রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, একই ঘটনায় ২০২০ সালের ১৬ জুলাই দায়ের হওয়া আরেকটি মামলার বিষয়ে তারা অবগত থাকলেও চেক-সংক্রান্ত মামলার বিষয়ে জানতেন না। এ কারণে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, নির্মাণসামগ্রী কেনার জন্য সাহেদ বাদীর কাছ থেকে পণ্য নিয়ে প্রথমে কিছু অর্থ নগদে পরিশোধ করেন এবং পরবর্তী সময়ে চেকের মাধ্যমে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পণ্যের মূল্য বাবদ ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের নবাবপুর শাখার একটি চেক প্রদান করেন তিনি। ২০২০ সালের ৫ মে চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ডিজঅনার হয়। পরে আইনি নোটিশ পাঠিয়েও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত ৩০ জুলাই প্রতারণার একটি মামলায় বাদীর সঙ্গে আপসের শর্তে পাঁচ হাজার টাকার মুচলেকায় ১০ দিনের জামিন পান সাহেদ। এ ছাড়া গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে ২ কোটি ১৬ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, অস্ত্র, প্রতারণা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাহেদের বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা রয়েছে। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর প্রায় চার বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারামুক্ত হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা