× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইকোর্টে ১০ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ০৮:৫৯ এএম

 বাংলাদেশ হাইকোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ হাইকোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘদিনের অমীমাংসিত মামলার জট কমাতে হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগে মিলছে উল্লেখযোগ্য অগ্রগতি।

সর্বশেষ বৃহস্পতিবার আরও ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলার নিষ্পত্তি হয়েছে। এর ফলে বিশেষ কর্মসূচি শুরুর পর ১০ কার্যদিবসে নিষ্পত্তি হওয়া পুরোনো ক্রিমিনাল মিস মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৫৭টি।

একই সময়ে পুরোনো রিট মামলাসহ মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা পৌঁছেছে ৫০ হাজার ২৬৪টিতে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের বৃহস্পতিবার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চ বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে বিচারাধীন ৭ হাজার ৫৬৫টি ক্রিমিনাল মিস মামলার নিষ্পত্তি করেছে। বিশেষ কর্মসূচি চালুর পর থেকে প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও উল্লেখ করা হয়েছে, এর আওতায় এখন পর্যন্ত ১০ কার্যদিবসে ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলার নিষ্পত্তি হয়েছে। পুরোনো রিট মামলা যুক্ত করলে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৬৪টি।

জট কমাতে ধারাবাহিক উদ্যোগ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের অমীমাংসিত মামলা নিষ্পত্তির বিশেষ কর্মসূচি অব্যাহত রয়েছে।

এই কর্মসূচির লক্ষ্য বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার জট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা ও গতিশীলতা বাড়ানো। সে লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক পুরোনো মামলার শুনানি ও নিষ্পত্তি করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে দীর্ঘদিনের বিচারাধীন ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপ্রক্রিয়ায় গতি আনতে এবং মামলার জট আরও কমাতে এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা