× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণা মামলায় জামিন পেলেন সাহেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২০:২৬ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ২১:০৭ পিএম

মোহাম্মদ সাহেদ করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মোহাম্মদ সাহেদ করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ ও সেই টাকা পরিশোধ না করে প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন।

মামলাটির বাদীর সঙ্গে আপসের শর্তে পাঁচ হাজার টাকার মুচলেকায় ১০ দিনের জন্য জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেন।

২০২০ সালের ১৩ জুলাই মেসার্স মাসুদ এন্টার প্রাইজ পক্ষে আসামি সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মো. সাইফুল্লাহ মাসুদ।

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সাল থেকে এই মামলার বাদী আসামিকে বিভিন্ন সময় নির্মান সামগ্রী সরবরাহ করেন। আসামির কথা মতে বাদী পণ্য সরবরাহ করে থাকতেন। প্রথমে কিছু টাকা নগদ দিলেও পরবর্তীতে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতেন। পণ্যের জন্য আসামি সাহেদ বাদীকে প্রাইম ব্যাংকের সর্বমোট এক কোটির ৪টি চেক প্রদান করেন। পরবর্তীকালে বাদী ওই চেকগুলো নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে কোনও টাকা নেই বলে ফেরত দেন।

আরও বলা হয়, বাদী আসামিকে এই বিষয় অবহিত করলে আসামি দেই, দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকেন। ২০২০ সালের ২৬ জুন আসামির কাছে পাওনা টাকা চাইতে গেলে বাদীকে সাফ জানিয়ে দেয় যে, টাকা দিতে পারবে না এবং বেশী বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলবে। ওই ঘটনায় বাদী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়।

এদিকে, এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ করে ও সেই টাকা পরিশোধ না করার অভিযোগে প্রতারণার মামলায় সাহেদ করিমকে গ্রেফতার দেখানো হয়।

গত ২০ জুলাই ঢাকার ইসিবি চত্বর থেকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার এক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে সাহেদকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। এরপর থেকে থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

উল্লেখ্য, অস্ত্র, প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাহেদের বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা দায়ের হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরে বিভিন্ন মামলায় জামিন লাভের পর প্রায় চার বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারামুক্ত হন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা