প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৮:৩২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬ ১৭:৫১ পিএম
সুপ্রিম কোর্ট। ছবি: বিবিসি
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
এ ছাড়া প্রজ্ঞাপন দুটিতে এই দুই পদে আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
উপসলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি পূর্বে বিভিন্ন তারিখের স্মারকে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করেছেন।
আরও বলা হয়েছে, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৮ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দিয়েছেন।