× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে আছাড় মেরে হত্যা: কবিরের ৩ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৭:৩৩ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৭:৩৪ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার  উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছাড় মেরে  হত্যার অভিযোগে দায়ের করা  মামলায় বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রবিবার এ আদেশ দেন। এদিন শুনানিকালে কবিরকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল গত বৃহস্পতিবার কবির ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন। 

এর আগে গত ১৬ জুলাই সন্ধ্যায় সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে আছাড় মারেন বাবা কবির ইসলাম। এরপর সাধারণ জনতা তাকে পুলিশে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পরের দিন বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায়  রাফা মনির মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। 

মামলার বিবরণ অনুযায়ী, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘ ধরে মাদকাসক্ত। কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা।

সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা