× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৯:২৪ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ২০:৩৫ পিএম

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফাইল ছবি

হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন মঞ্জুর করেছে হাই কোর্ট।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা ।

শুনানি শেষে আইনজীবী লিটন গণমাধ্যমকে বলেন, হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেও সাবেক এই সংসদ সদস্য এখনই মুক্তি পাচ্ছেন না। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে কেবল মিরপুর থানার প্রথম হত্যাচেষ্টা মামলার জামিন আপিল বিভাগসহ পুরোপুরি চূড়ান্ত হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে চারটি মামলায় হাই কোর্টে রুল শুনানির অপেক্ষায় রয়েছে।

জামিন আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইছা জানান, এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নোট পাঠানো হয়েছে। দ্রুত এ আদেশের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ দায়ের করা হবে।

গত ৭ এপ্রিল এ মামলায় সুমনের জামিন আবেদন নাকচ করে দেয় হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত। এরপর হাই কোর্টে আবেদন করে তিনি এ জামিন পেলেন। 

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই বছরের ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ জনকে আসামি করে মামলা করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়। ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এমপি সুমনকে।

প্রথমে তাকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে গত বছরের ২১ মে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার দুটি হত্যা মামলা, চুনারুঘাটন থানার মামলাসগ মোট সাতটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা