× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার কারাগারে মিয়ানমার জান্তার ৩ সেনা-পুলিশ সদস্য

ইউএনবি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৯:৪৯ পিএম

টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটকরা। ছবি: ইউএনবি

টেকনাফ সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটকরা। ছবি: ইউএনবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে দীর্ঘদিন জিম্মি থাকার পর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সরকারি বাহিনীর তিন সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। 

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হওয়ার পর আদালতের নির্দেশে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

কক্সবাজারের একটি আদালত মঙ্গলবার দুপুরে এই আদেশ দেয়।

আটকরা হলেন— বেইন ডে টেট (৩৮), ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। এদের মধ্যে দুইজন মিয়ানমার পুলিশ ও একজন সেনাবাহিনীর সদস্য বলে বিজিবিকে জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদ সীমান্ত দিয়ে পানির পাত্রের সাহায্যে সাঁতরে বাংলাদেশে প্রবেশ করেন তিনজন। এরপর সীমান্তে দায়িত্বরত টেকনাফ-২ বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের মিয়ানমার সরকারি বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানান, তারা প্রায় দুই বছর আগে আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর থেকে রাখাইনের কাউয়ারবিল ক্যাম্পে জিম্মি ছিলেন। সম্প্রতি তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে নাফ নদ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার কক্সবাজার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা