× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দুই-এক দিনের মধ্যে অভিযোগ জমা

বিবিসি বাংলা

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৮:২৩ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৮:২৮ পিএম

ঢাকার শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ অভিযান চালায় পুলিশ, র‍্যাব ও বিজিবি। ফাইল ছবি

ঢাকার শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ অভিযান চালায় পুলিশ, র‍্যাব ও বিজিবি। ফাইল ছবি

ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানের ঘটনায় আগামী এক থেকে দুই দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। 

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোজাফ্ফর হোসেনকে নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, “আগামী ২৩ তারিখে দশটার মধ্যে তাকে আদালতে হাজির করার জন্যে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের বরাবর একটি প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে ট্রাইবুনালে আনা হলে আমরা তাকে শ্যেন অ্যারেস্টের আবেদন করবো।”

মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। ওই দিবাগত রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যৌথ বাহিনীর ‘অপারেশন সিকিউর মতিঝিল’ অভিযানের মাধ্যমে তাদের সরিয়ে দেওয়া হয়। এই অভিযানে ব্যাপক হতাহতের অভিযোগ ও বিতর্ক আজও বিদ্যমান।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা