× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দর থেকে গ্রেপ্তার মামুন ৩ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ১৯:৩৬ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার মো. মামুন হোসেন। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার মো. মামুন হোসেন। ফাইল ছবি

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাতারে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার মো. মামুন হোসেনকে (২৬) তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সোমবার এই আদেশ দেন।​ রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এ দিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক মো. মতিউর রহমান মোল্লা ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামুনকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  

রিমান্ড আবেদনে বলা হয়, আসামির ব্যবহৃত মোবাইল, ডিজিটাল ডিভাইস এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আদান-প্রদান করা বার্তা ও নথি যাচাই করা প্রয়োজন।

এছাড়া তার সম্ভাব্য সহযোগী, অর্থের উৎস, বিদেশে ভ্রমণের উদ্দেশ্য এবং অন্য কোনো অন্তর্ঘাতমূলক পরিকল্পনা থাকলে তার তথ্য উদঘাটনে তাকে হেফাজতে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

​এর আগে উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিউটি অফিসারের ডিটেনশন রুম থেকে মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার হেফাজত থেকে পাসপোর্ট, মোবাইল ফোনসহ ব্যক্তিগত মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।

​​নথি পর্যালোচনা করে আরও জানা যায়, আসামির বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল ও গেণ্ডারিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা