× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবু সাঈদ হত্যা মামলা: খালাস চেয়ে সাজাপ্রাপ্ত ৪ আসামির আপিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:২১ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২১:২৩ পিএম

আবু সাঈদ। ছবি: বাসস

আবু সাঈদ। ছবি: বাসস

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৪ আসামি খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছেন। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বৃহস্পতিবার দুটি পৃথক আবেদন করেন তারা। সাজাপ্রাপ্তদের আইনজীবী আজিজুর রহমান দুলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত ৪ আসামি হলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী (আকাশ)। 

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে পার্ক মোড়ে গুলি করে হত্যা করা হয়। চলতি বছরের ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২  দুজনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। 

এ প্রসঙ্গে আইনজীবী আজিজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আপিলকারী আমির হোসেন ও সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড এবং রাফিউল হাসান ও এমরান চৌধুরীকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা চারজনই বর্তমানে কারাগারে আছেন। আমির ও সুজন মিলে এবং রাফিউল ও এমরান পৃথক দুটি আপিল দায়ের করেছেন বলে জানান আইনজীবী।

সুপ্রিম কোর্ট পরে এই আপিল আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা