× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রনায়িকা ববির জামিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ২৩ মিনিট আগে

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ফাইল ছবি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ফাইল ছবি

ঢাকার গুলশান থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। 

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে বুধবার জামিন আবেদন করেন তিনি।

শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আদালতে ববির পক্ষে শুনানি করেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন— বিটিএলের এমডি মির্জা আবুল বাশার, ডিজিএম আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন সোহেল রানা।

এজাহারে বলা হয়, গত বছরের নভেম্বরে আসামিরা তাদের কোম্পানির জন্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা মূল্যের লিথিয়াম ব্যাটারি সরবরাহ করতে অনুরোধ করেন। পণ্য সরবরাহ করার পর তারা টাকা পরিশোধ না করে তালবাহানা শুরু করেন। চলতি বছরের ১১ জানুয়ারি পাওনা টাকা চাইলে আসামিরা টাকা দিতে অস্বীকার করেন এবং বাদীকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ওই টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা