× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল। ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল। ফাইল ছবি

রাজধানীর কাফরুল থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব হাসান মামুন হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত বুধবার (১৫ জুলাই) এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন শুনানির জন্য আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ৯ জুলাই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. আব্দুল আলীম। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন। সে দিন শুনানির সময় মামলার মূল নথি না থাকায় আদালত ১৫ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ব্যাপক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মামলাটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর। পরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পুলিশ রিমান্ডের আবেদন করতে পারে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএর সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন (৩৪)। ওই দিন বিকেল সাড়ে ৪টায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গেলে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করে রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা