× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময় টিভির সাবেক পরিচালক জোবায়েরের জামিন নামঞ্জুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ ২০:০২ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান রবিবার আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আহমেদ জুবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এ মামলায় ১৮ জুন আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এদিন মামলার তিনজনের জামিন মঞ্জুর হয়।

জামিন মঞ্জুর হওয়া আসামিরা হলেন আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। এর আগে আদালতের সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত এই সিদ্ধান্ত দেন।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে ১০ মে আদালতে মামলা দায়ের করেন সৈয়দ আসাদুজ্জামান। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেন। নির্ধারিত তারিখে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

মামলায় পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা