× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র মামলায় ‘কুত্তা ফারুক’ সহ ৭ জন কারাগারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

অস্ত্র মামলায় ‘কুত্তা ফারুক’ সহ ৭ জন কারাগারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অস্ত্র মামলায় ‘কুত্তা ফারুক’ সহ ৭ জন কারাগারে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ‘কুত্তা ফারুক’ সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে অস্ত্র আইনের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই ইয়ামিন সরকার। 

আবেদনে তিনি উল্লেখ করেন, আসামিদের নাম-ঠিকানা যাচাই এবং মামলার তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাদের কারাগারে রাখা প্রয়োজন। এ ছাড়া আসামিদের স্থায়ী ঠিকানা বিভিন্ন জেলায় হওয়ায় তা এখনও যাচাই করা যায়নি এবং জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারেন বলে আবেদনে উল্লেখ করা হয়। আবেদন শুনে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— সাইদ সরদার ওরফে সাহিদ, আকাশ, মো. ফারুক ওরফে ওমর ফারুক ওরফে কুত্তা ফারুক, কর্নেল, মো. মাইন উদ্দিন, মো. সিফাত ওরফে হিটার এবং মো. নাহিদুল ইসলাম।

এর আগে বুধবার মধ্যরাতে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ। 

মামলার অভিযোগ অনুযায়ী, শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজসংলগ্ন একটি গলিতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় চক্রটির আরও কয়েকজন সদস্য পালিয়ে যান বলে পুলিশের দাবি। এ ঘটনায় আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা