× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অবৈধ সম্পদ অর্জন’

আবেদ আলীর ছেলে সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

মামলায় প্রথম দিনে দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এ সাক্ষ্যগ্রহণ শুরু হলো।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি. এম. তারিকুল কবীরের আদালতে বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় কারাগার থেকে সিয়ামকে আদালতে হাজির করা হয়। মামলার বাদী ও দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন এবং মিন্টু মিয়া নামে অপর এক সাক্ষী সাক্ষ্য দেন। 

পরে তাদের জেরা করার জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম।

আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট বাদীর অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সিয়াম ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

তদন্তে তার বৈধ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় দুদক।

তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয় এবং গত ১৭ জুন আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা