× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা ২২ আগস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। আইনজীবী তালিকাভুক্তির এ লিখিত পরীক্ষার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। 

বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই তারিখের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার সব প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েব লিঙ্ক (bar.teletalk.com.bd) ব্যবহার করে নিজ নিজ ফরম পূরণ/প্রোফাইল সাবমিট করতে হবে। অন্যথায় তাদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে না। পরীক্ষা-বিধি মোতাবেক এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, ফি প্রদান এবং রেগুলার প্রার্থীদের প্রোফাইল সাবমিট সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১২ জুন আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী ছিলেন। যার মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন। উত্তীর্ণদের মধ্যে প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও রয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা