× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় আদালতের অনুমতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান। ছবি: উইকিপিডিয়া

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান। ছবি: উইকিপিডিয়া

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম ও ছেলে সাফওয়ান সোবহানের তিন মাসের বিদেশযাত্রার অনুমতির আবেদনটি মঞ্জুর করেছেন আদালত। 

ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত সোমবার এ আদেশ দেন।

এর আগে রবিবার তাদের পক্ষে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার। পরে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন চৌধুরী।

অন্যদিকে আবেদনের বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম।

উভয়পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনায় আদেশের জন্য অপেক্ষায় রাখেন বিচারক।

আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, “শুনানিতে বিদেশযাত্রার অনুমতির আবেদনের বিরুদ্ধে আমরা ঘোর বিরোধিতা করে সব তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছি”।

আদালত সূত্র বলছে, গত বছরের ১৩ অক্টোবর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পরিবারের পাঁচ সদস্যের বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। ওই সময় তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আবেদনটি নামঞ্জুর করেন।

একই আদালতে গত ১৯ মে সাফওয়ান, আফরোজা বেগম ও সাবরিনা সোবহানের বিদেশ গমনের শুনানি হয়। তবে সাফওয়ান ও আফরোজা বেগমের বিরুদ্ধে দুদকের দাখিল করা প্রতিবেদনে মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট তথ্য থাকায় তাদের আবেদন নামঞ্জুর করা হয়। ওইদিন সাবরিনা সোবহান এক মাসের জন্য বিদেশযাত্রার অনুমতি পান। এই আদেশে সংক্ষুব্ধ হয়ে আফরোজা ও সাফওয়ান হাইকোর্টে আবেদন করলে ২২ জুন ওই আবেদন নটপ্রেস রিজেক্ট হয়।

২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে মুদ্রা পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরসহ মুদ্রা পাচার প্রতিরোধ আইনের অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এজন্য অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। তারা দেশত্যাগের পরিকল্পনা করেছেন। এজন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা