× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আজাহার আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে সাংবাদিক আজহার আলী সরকারকে তোলা হয়। প্রবা ফটো

সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে সাংবাদিক আজহার আলী সরকারকে তোলা হয়। প্রবা ফটো

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর শাহবাগ থানায় করা এক মামলায় সাংবাদিক আজহার আলী সরকারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনে সোমবার (২৯ জুন) এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।

এদিকে আজ সোমবার এ মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হুইল চেয়ারে করে সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হয়। গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ করে আজহার আলি সরকার বলেন, ‘আমি নির্দোষ। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ৭১ মঞ্চের সাথে আমি জড়িত ছিলাম না।

মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখানো হল।’ এসময় আদালতে শারীরিকভাবে অসুস্থ বলেও জানান তিনি। এর আগে, গত ১৮ জুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানিতে বলেন, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার। আসামি ঘটনার সময় উপস্থিত ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার পরিকল্পনা কাজে জড়িত ছিলেন। ন্যায় বিচারের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রার্থনা করছি।

গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী মো. রিপন শুনানিতে বলেন, আসামি মারাত্মকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। কিডনি ও  লিভারের মারাত্মক সমস্যায় ভুগছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসও রয়েছে। এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি আসামি কোন সন্ত্রাসী কার্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এক মামলায় জামিন হতে না হতেই নতুন করে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। সাংবাদিক আজহার আলী সরকার একসময় দৈনিক আজকের কাগজ, দৈনিক আমাদের সময়–এ কাজ করতেন। তবে বর্তমানে তিনি কোনো সংবাদপত্রে যুক্ত নেই বলে জানা গেছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিক আজাহার আলী সরকারের পরিবার দাবি করেন তিনি (আজাহার) লিভার সিরোসিসসহ জটিল রোগে ভুগছেন। তার পরিবার জানান কিছুদিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দুটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয় সম্পন্ন করেছে। মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, আজাহার আলি সরকার লিভার সিরোসিস, কিডনি জটিলতা, অ্যাজমাজনিত স্বাসকষ্টসহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত। পরিবারের দাবি, এর মধ্যে কয়েকটি রোগ কারাগারে থাকা অবস্থায় দেখা দিয়েছে এবং বর্তমানে তা মারাত্মক আকার ধারণ করেছে।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংকটাপন্ন। তার জন্য অন্তত দুটি বড় ধরনের অস্ত্রোপচার জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আজহার আলীকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা