৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ‘ব্যত্যয়’ ঘটানো হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ‘অস্বচ্ছ’ থাকায় পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফাইল ছবি
৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় প্রচলিত আইনের ‘ব্যত্যয়’ ঘটানো হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ‘অস্বচ্ছ’ থাকায় পুনরায় ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
তিনি বলেন, ৪৩তম বিসিএস নন-ক্যাডার যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটা আইন অনুযায়ী হয়নি বলে জানিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাই আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় এই নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে, মেধা তালিকা প্রকাশ করার এখানে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ৪৫৫ বিএসএস নন ক্যাডার চাকরিপ্রার্থী রিট করেছিলেন বলেও জানান তিনি।
এর আগে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ৪৩তম বিসিএস এর নন ক্যাডারদের ৮ হজার ৫০১টি পদ সংরক্ষণে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
৪৩তম বিসিএস প্রার্থীদের ৭৭৩ জনের দায়ের করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।