× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজিমপুর কবরস্থানে খন্দকার মাহবুবের দাফন সোমবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২১:৩৫ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম

রবিবার নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রবা

রবিবার নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি : প্রবা

আমেরিকা থেকে বড় ছেলে আসার পর সোমবার (২ জানুয়ারি) দুপুরে আজিমপুর করবস্থানে বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের দাফন হবে। এর আগ পর্যন্ত মালিবাগে তার অফিস ভবনে ফ্রিজিং গাড়িতে মরদেহ সংরক্ষিত থাকবে।

রবিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে খন্দকার মাহবুব হোসেন মারা যান। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ ডিসেম্বর শ্বাসকষ্ট  দেখা দিলে  তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। শনিবার দুপুর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকরা রাতে তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (১ জানুয়ারি) সকালে বসুন্ধরা আবাসিক এলাকার ছাপড়া মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে সকাল ১১টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ মোট পাঁচ স্থানে তার জানাজার নামাজ হয়।

১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

২০০৮ সালে বিএনপিতে যোগ দেন খন্দকার মাহবুব হোসেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। ওই আসনে আগেও অন্য দল থেকে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন খন্দকার মাহবুব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা