× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদ্-দীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: সংগৃহীত

মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে রবিবার সকালে এ রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দা।

রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। সোমবার রিটের শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।

আইনজীবী ইউনুস আলী আকন্দ অভিযোগ, সরকার এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। দাবি, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। হাসপাতালটি রাজউকের নির্দেশনা মেনে নির্মাণ করা হয়েছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের আগে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ লাখ টাকা দেয়ার দাবিও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে, হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা