× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানের সাবেক এমডিসহ চারজনের রিমান্ড আবেদন, শুনানি ১০ ফেব্রুয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে রোববার আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির দিন আগামী ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক রোবেল মিয়া আদালতে রিমান্ড আবেদন করেন। আদালতে ভুক্তভোগী শিশু গৃহকর্মী নির্যাতনের বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন।

এর আগে ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চার আসামিকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি হলেন সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসায় কাজ করত শিশুটি। ওই বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের মাধ্যমে শিশুটিকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিশুটির বিয়ে ও যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি পেয়ে তার বাবা গোলাম মোস্তফা গত বছরের জুন মাসে মেয়েকে ওই বাসায় কাজে পাঠান।

গত বছরের ২ নভেম্বর সর্বশেষ মেয়ের সঙ্গে দেখা করেন গোলাম মোস্তফা। এরপর দীর্ঘদিন মেয়েটিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, গত ৩১ জানুয়ারি বিথী ফোন করে গোলাম মোস্তফাকে জানান, তার মেয়ে অসুস্থ এবং তাকে নিয়ে যেতে বলেন। সন্ধ্যার দিকে মেয়েকে আনতে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান তিনি। শিশুটি তখন ঠিকভাবে কথাও বলতে পারছিল না।

পরে শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি তার বাবাকে জানায়, বাসাটিতে তাকে নিয়মিত মারধর করা হতো এবং খুন্তি গরম করে শরীরে ছেঁকা দেওয়া হতো।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন শিশুটির বাবা গোলাম মোস্তফা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা