× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’: গ্রেপ্তার বঙ্গভবন কর্মীর জামিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬ পিএম

জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলকে বৃহস্পতিবার জামিন দিয়েছে আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলকে বৃহস্পতিবার জামিন দিয়েছে আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জামিন দিয়েছে আদালত।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ বৃহস্পতিবার তার জামিনের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ আবু নাইম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। আসামিরপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমান রাখেন। পরে তার জামিনের আদেশ দেন। 

প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার বিকালে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। নারীকে অবমাননা করা পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

তবে গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আটক ওই ব্যক্তির (ছরোয়ারে আলম) বিরুদ্ধে জামায়াত আমিরর এক্স পোস্টের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা বলেছেন, মূলত রাজনৈতিক চাপে তাকে গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা