প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮ পিএম
ফাইল ফটো
গাজীপুরের পাতারটেকে ২০১৬ সালে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর মঙ্গলবার প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামীম গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম এবং সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।