× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-২

বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১০ পিএম

সরওয়ার আলমগীর। ফাইল ফটো

সরওয়ার আলমগীর। ফাইল ফটো

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থীতা বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ফুল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। 

সরওয়ার আলমগীরের আইনজীবী ইউসুফ আলম মাসুদ জানান, এ আদেশের ফলে সরওয়ার আলমগীরের নির্বাচন করতে আর কোনও বাধা রইল না। 

আদালত সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গত ৩০ জুন আদেশ দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ।

এ আদেশের বিরুদ্ধে আপিল করেন একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন। দুই দফা শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগ তার আপিল খারিজ করে আদেশ দেন।

সরওয়ার আলমগীর বলেন, “আমাদের আদালতে ব্যস্ত রেখে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল একটি দল। কিন্তু তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি ফটিকছড়ির আপামর জনগণের সহযোগিতা কামনা করছি।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা