× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯ পিএম

পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত

পরিবারসহ সাবেক পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল আদালতে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মো. আব্দুল্লাহ আবুর বিরুদ্ধে সিএমএম আদালত ও জজ আদালতের বিচারকদের সঙ্গে যোগসাজশে স্বর্ণ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন, খালাস, সাজা কমানো ও সাজা মওকুফ করিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। এ অর্থ বিদেশে পাচারসহ নিজের নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন।

আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে— সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ একান্ত প্রয়োজন।

আদালত দুদকের আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।

২০০৯ সালের ২৮ জানুয়ারি থেকে টানা ১৫ বছর ৭ মাস ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আবু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন, আর এহসানুল হক সমাজী একই অনুষদের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আবদুল্লাহ আবুকে আর আদালতে দেখা যায়নি। বর্তমানে প্রধান পাবলিক প্রসিকিউটরের দায়িত্বে রয়েছেন আইনজীবী ওমর ফারুক ফারুকী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা