× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভ্যালির রাসেল-শামীমার ১৫ মাসের কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:২৩ পিএম

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে  রবিবার ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: ফাইল ফটো

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রবিবার ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: ফাইল ফটো

প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রবিবার আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল সোমমার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুসতাভী হাসান রাতুল জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে কোম্পানিটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়। কোম্পানির এই বিজ্ঞাপন দেখে বাদী মো.বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কেনার জন্য একষট্টি হাজার একশত চল্লিশ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে আসামিদের প্রতিষ্ঠানে অগ্রীম প্রদান করেন।নির্ধারিত সময় সীমার মধ্যে মোটরসাইকেল বাদীকে হস্তান্তর করতে ব্যর্থ হন। তার কেনা পণ্যটি ডেলিভারীর জন্য বিভিন্ন আশ্বাস প্রদান করতে থাকে। বাদীকে মামলা না করার জন্য অনুরোধ করে সময় ক্ষেপণ করতে থাকে।পরবর্তীতে বাদী সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন ইভ্যালি ডট কম লিমিটেড তাদের প্রতিষ্ঠান বন্ধ করেছে এবং সেই সংবাদের ভিত্তিতে বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে দেখতে পান যে আসামিদের প্রতিষ্ঠান বন্ধ।

এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে বাদী নিজে সাক্ষ্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা