× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই স্মৃতি জাদুঘরে প্রদর্শিত হবে গণ-অভ্যুত্থানের মামলার জব্দ আলামত

বাসস

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২২:১০ পিএম

গত বছরের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস

গত বছরের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাস প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে বর্তমান সরকার ঘোষণা করেছে এবং তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ জানুয়ারি সেটি উদ্‌বোধন হবে। জাদুঘর কর্তৃপক্ষ আলামতগুলো প্রদর্শনের জন্য প্রসিকিউশনের মাধ্যমে আবেদন করার পর বুধবার ট্রাইব্যুনাল এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন। একটি নির্দিষ্ট তারিখ থেকে এক মাসের জন্য এগুলো জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা যাবে।”

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আরও বলেন, “ট্রাইব্যুনালে যেসব মামলা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে অথবা চলমান, সেখানে যেসব উপাদান জব্দ করা হয়েছে, যেমন গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক অথবা যেসব চেয়ারে নির্যাতনগুলো করা হয়েছে সেগুলো জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শন করা হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা