× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের জামিন আবেদন মির্জা ফখরুল-আব্বাসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৩:৪০ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৪:২৮ পিএম

মির্জা ফখরুল-মির্জা আব্বাস। ফাইল ফটো

মির্জা ফখরুল-মির্জা আব্বাস। ফাইল ফটো

এবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার করা নাশকতা মামলায় বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ জামিন আবেদন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জানান, আদালত শুনানির জন্য বুধবার দুপুর ৩টার দিকে সময় নির্ধারণ করেছেন। জামিন আবেদনের শুনানি করবেন বিচারক (অবকাশকালীন) মো. আসাদুজ্জামান।

এ মামলায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত সবশেষ ১৫ ডিসেম্বর তাদের জামিন নাকচ করেন। এর আগে ১২ ডিসেম্বর নাশকতার এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন।

৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করে রাজধানীর পল্টন মডেল থানায় মামলাটি করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা