× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৭৩,১৩৬ মামলা নিষ্পত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম

জাতীয় আইনগত সহায়তা সংস্থা

জাতীয় আইনগত সহায়তা সংস্থা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) উদ্যোগে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে এডিআর-এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৭০ মামলায়। এর মধ্যে ৩ লাখ ৩৭ হাজার ৬৭১ জন উপকারভোগীর মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সেবা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

তথ্যসূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা