× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৯:৪৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি, তথ্য, মন্তব্য, বক্তব্য মিডিয়াতে বিকৃত ও নেতিবাচকভাবে প্রকাশ করা যাাবে না। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীরের স্বাক্ষরিত এক চিঠির এ নির্দেশনা জারি করা হয়। 


চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের ছবি বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় বিকৃত ও কারসাজি করে নেতিবাচকভাবে প্রচারিত হচ্ছে-যা ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিদের জন্য অবমাননাকর। ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচারপতিদের জন্য অবমাননাকর ও অপমানজনক যে কোনো ছবি, তথ্য, মন্তব্য, বক্তব্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এবং অনলাইন নিউজ পোর্টালে এরই মধ্যে প্রকাশিত হয়ে থাকলে অবিলম্বে সেগুলো অপসারণ করতে হবে ।এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৩ নভেম্বর ‘কনটেন্ট প্রসেডিং (সুয়োমুটো) নম্বর-৩ অব ২০২৫ এর নির্দেশনা তুলে ধরা হয় চিঠিতে-’ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হলো— সব ধরনের গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ, যেসব ছবি, অবমাননাকর বা হেয়প্রসূত এবং আদালত অবমাননাকর তথ্য, মন্তব্য বা বিবৃতি রয়েছে, সেগুলো অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। 

এছাড়া, গণমাধ্যমকে জানাতে হবে যাতে তারা আইন লঙ্ঘন না করে এবং ট্রাইব্যুনালের ভাবমূর্তি, মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন না করে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ ও প্রচার করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা