× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ও শিশু নির্যাতন মামলায় মুফতি কাসেমীর জামিন নামঞ্জুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২১:০২ পিএম

গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী। ছবি : সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার শরিয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, রবিবার স্ত্রীর করা মামলায় বিকেল ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্–দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে হ্রে করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা