× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি মোহাম্মদ আলীর হোটেল-মার্কেট জব্দের আদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৬:৫১ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার পরিবারের নামে থাকা দুটি হোটেল ও জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে  রবিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

একই সঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। 

এদিন দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন এমপির পরিবারের নামে থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ নামের দুটি হোটেল জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন ।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

আবেদন বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর, অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় চেষ্টা করছেন। অপরাধলদ্ধ আয়ের মাধ্যমে অর্জিত বর্ণিত সম্পদ/সম্পত্তির বিষয়ে ব্যবস্থা না নিলে বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য মানিলন্ডারিং আইনের ১৪ মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা